নলছিটিতে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন, স্কেভেটর ও পল্টুন জব্দ নলছিটিতে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন, স্কেভেটর ও পল্টুন জব্দ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

নলছিটিতে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলন, স্কেভেটর ও পল্টুন জব্দ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।।  নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার সুগন্ধা নদীতে অভিযান চালিয়ে স্কেভেটর ও পল্টুন জব্দ করেছে প্রশাসন।

নদী তীরবর্তী চরের মাটি বেশ কিছুদিন ধরেই অবৈধভাবে কেটে নেয়ার অভিযোগ ছিলো। 

০১ নভেম্বর শুক্রবার মাটি কেটে নেওয়ার অভিযোগ করে স্থানীয়রা। খবর পেয়ে অভিযানে নামে নলছিটি উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম অভিযান পরিচালনা করেন।

স্থানীয়রা অভিযোগ করেন নদী তীরের মাটি কেটে নেয়ায় নদী ভাঙন তীব্র রুপ ধারন করেছে। তারা বরৃঅঁ মাটি কেটে স্থানীয় হাওলাদার ব্রিকস নামের একটি ইটভাটায় নীচ্ছে ফলে ভাঙন শুরু হয় হয়েছে। ফলে বাড়িঘর ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। স্থানীয় লোকজন ঐক্যবদ্ধ হয়ে এই অসাধু চক্রের বিরুদ্ধে অবস্থান নেন। এবং মাটি কাটার স্কেভেটর মেশিন আটক কথে প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.নজরুল ইসলাম, নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রশাসন আসার খবর পেয়েই স্কেভেটর চালক সহ স্টাফরা পালিয়ে যায়। প্রশাসন উত্তোলিত মাটি,স্কেভেটর মেশিন এবং পন্টুন জব্দ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো:নজরুল ইসলাম জানান অবৈধভাবে নদীর মাটি কাটা কিংবা বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করেব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর