নলছিটিতে বিএনপি নেতা গিয়াস মাঝির স্মরণ সভা  নলছিটিতে বিএনপি নেতা গিয়াস মাঝির স্মরণ সভা  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন

নলছিটিতে বিএনপি নেতা গিয়াস মাঝির স্মরণ সভা 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিট, ঝালকাঠি।।  নলছিটি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম গিয়াস মাঝির মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

৩০ নভেম্বর শনিবার বিকেলে সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে  অনুষ্ঠিত হয় স্মরণ সভা।

সিদ্ধকাঠি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাবিবুর রহমান মল্লিক’র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক,বিএম কলেজের সাবেক ভিপি মাহাবুবুল হক নান্নু, কেন্দ্রীয় মহিলা দলের সহসভাপতি জিবা আমিনা আল গাজী, ঝালকাঠি-২ আসনের  সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা (সেলিম গাজী), বিএনপি নেতা গোলাম মোস্তফা ছালু, কামাল মাঝি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না প্রমুখ।  উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম গিয়াস গত ২৮ নভেম্বর সকালে বরিশালের নিজ বাসায় মৃত্যু বরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর