নলছিটিতে অবৈধ ইট ভাটায় অভিযান, তিন লাখ টাকা জরিমানা নলছিটিতে অবৈধ ইট ভাটায় অভিযান, তিন লাখ টাকা জরিমানা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

নলছিটিতে অবৈধ ইট ভাটায় অভিযান, তিন লাখ টাকা জরিমানা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১৭৮ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।।  নলছিটির মগর ইউনিয়নের সুজাবাদ এলাকায় গড়ে ওঠা অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে নলছিটি উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুর দুইটায় উপজেলার মগর ইউনিয়নের মেসার্স মুন ব্রিকস নামের ড্রাম চিমনির অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

ইট ভাটাটিতে অবৈধভাবে জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার এবং ড্রাম চিমনি ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ধারা ০৬ অমান্য করায় ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো:নজরুল ইসলাম।

অভিযানের সময় ইট ভাটার ড্রাম চিমনি ভেঙে গুড়িয়ে দেয়া হয় এবং কাচা ইট বিনষ্ট করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তর এবং নলছিটি থানা পুলিশের প্রতিনিধি দল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর