নলছিটিতে শেখ আবদুল কাদের-জাহানারা বেগম ফাউন্ডেশন সংবর্ধনা দিলো মেধাবী শিক্ষার্থীদের  নলছিটিতে শেখ আবদুল কাদের-জাহানারা বেগম ফাউন্ডেশন সংবর্ধনা দিলো মেধাবী শিক্ষার্থীদের  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

নলছিটিতে শেখ আবদুল কাদের-জাহানারা বেগম ফাউন্ডেশন সংবর্ধনা দিলো মেধাবী শিক্ষার্থীদের 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭০ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। নলছিটিতে শেখ আব্দুল কাদের-জাহানারা বেগম ফাউন্ডেশন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে।

১২ ফেব্রুয়ারী বুধবার দুপুরে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়।

 

নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল’র সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো:নজরুল ইসলাম। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ নেয়ামুল করিম, অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিম, সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস, শিক্ষার্থী প্রিয়ন্তি কুন্ড, ফাহিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক শাহনাজ রহমান, আমিনুল ইসলাম, বিন ই আমিন, জাফর ইকবাল,কে এম আফজাল,  মাওলানা বেরদৌস,কামরুল লায়েল, জান্নাতুল ফেরদৌস, নাসরিন তালুকদার, মরিয়ম আক্তার, মজিবুর রহমান, ইউসুফ আলী,রুনা লায়লা,সালমা আক্তার, মামুন আকন্দ, মেহেদী হাসান, আফসানা আক্তার প্রমুখ।

 

শিক্ষার্থীদের হাতে ফুল,ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বহী অফিসার মোঃ  নজরুল ইসলাম, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাবেক বাকসু এজিএস শেখ নেয়ামুল করিম,প্রসিকিউটর ব্যারিস্টার এস এম মইনুল করিমসহ অতিথিবৃন্দ।

 

এর আগে সকাল ১১টায় নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের বালক ও বালিকা শাখ এবং অনুরাগ দাখিল মাদ্রাসার মেধাবী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার তুলে দেন অতিথিরা উপস্থিত ছিলেন বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল বাসার রানা,শিক্ষক কামালউদ্দীন তালুকদার,সজল চক্রবর্তী,মাওলানা সোলাইমান হোসেন, আবুল কালাম আজাদ,জাকির হোসেন, শাহনাজ বেগম,মাহফুজা লিজা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এস এ মাসুদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর