নলছিটিতে ন্যাশনাল ডিফেন্স কোর্সের বিশেষ সেশন  নলছিটিতে ন্যাশনাল ডিফেন্স কোর্সের বিশেষ সেশন  – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

নলছিটিতে ন্যাশনাল ডিফেন্স কোর্সের বিশেষ সেশন 

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৬ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।।  নলছিটিতে বিভিন্ন দেশের উচ্চ পদস্থ সামরিক বাহিনীর কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)২০২৫’রর ব্রিফিং সেশন।

২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় নলছিটি উপজেলা প্রশাসনের আয়োজনে এ সেশন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার ও উপজেলা প্রশাসনের পরিচালনা পদ্ধতি, পরিসর এবং কর্মপদ্ধতির বিষয়ে বিভিন্ন তথ্য অংশ গ্রহণকারীদের মাঝে তুলে ধরা হয়।

সেশনে অংশ গ্রহণ করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ইয়াসমিন পারভীন,মেজর জেনারেল মোশফেকুর রহমান,ব্রিগেডিয়ার জেনারেল মো:আনোয়ারুল কবীর,কমিশনার আবুল বাশার, কর্নেল ইউসুফ আহমদ আল সুফিয়ানী (সৌদি),ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখারুল মাবদুদ সহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ

কর্মকর্তাবৃন্দ। সৌদি,কুয়েত , নাইজেরিয়া,কেনিয়া সহ কয়েকটি দেশের সেনা,নৌ এবং বিমান বাহিনীর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসনএবং স্থানীয় সরকারের বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে ব্রিফিং দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো:নজরুল ইসলাম।

ব্রিফিং এ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিফিং সেশন শেষে অংশগ্রহণকারী সামরিক বাহিনীর কর্মকর্তাদের উপজেলা প্রশাসনের পক্ষে শুভেচ্ছা উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষে উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা স্মারক তুলে দেন মেজর জেনারেল মুশফিকুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর