ভারতীয় সেনাবাহিনীর দাবি : পাকিস্তানের পাল্টা হামলায় নিহত ৩ ভারতীয় সেনাবাহিনীর দাবি : পাকিস্তানের পাল্টা হামলায় নিহত ৩ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

ভারতীয় সেনাবাহিনীর দাবি : পাকিস্তানের পাল্টা হামলায় নিহত ৩

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২৬ সময় দর্শন

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। দেশটির আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে হামলায় অন্তত ৮ জন নিহত ও ৩৫ জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।

তবে এ হামলার পর পাল্টা হামলার দাবি করেছে পাকিস্তান। তারা জানায় ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তারাও ভারত-শাসিত কাশ্মীরের ভিম্বর গলি অঞ্চলে গোলা নিক্ষেপ করেছে। খবর বিবিসির।

সেই অঞ্চলের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যে ভিম্বর গলির কাছে মেন্ধার এলাকার বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন তারা।

এদিকে ভারতের সেনাবাহিনী দাবি করেছে, ‘মাঝরাতে পাকিস্তানি বাহিনী বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি-গোলা চালায়। এই গুলি-গোলার ঘটনায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’

জানা যায়, ভারতের শ্রীনগর শহরের আকাশেও সামরিক বিমান উড়ে যাওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে।

এর আগে গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির হয়। এরপর থেকেই পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত। নয়াদিল্লি এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর