মা হচ্ছেন স্বাগতা, বেবি বাম্পের ছবি প্রকাশ মা হচ্ছেন স্বাগতা, বেবি বাম্পের ছবি প্রকাশ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

মা হচ্ছেন স্বাগতা, বেবি বাম্পের ছবি প্রকাশ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১৬১ সময় দর্শন

মা হতে চলেছেন অভিনেত্রী-সংগীতশিল্পী জিনাত সানু স্বাগতা। বিয়ের এক বছরের মাথায় সুখবরটি দিলেন অভিনেত্রী নিজেই। প্রথম সন্তান আগমনের খবরে দুই পরিবারের সবাই আনন্দিত বলেও জানান তিনি।

গণমাধ্যমে স্বাগতা বলেন, ‘এক বছর আগে প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। যেহেতু আমাদের দুজনেই মোটামোটি বয়স হয়েছে। আমাদের একটা বাবু চাই। তবে খুশির সঙ্গে আমরা কিছুটা চিন্তিতও বটে। সৃষ্টিকর্তা যেন সবকিছু ঠিক করেন দেন।’

সম্প্রতি স্বাগতা মা দিবসে তার ফেসবুকে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন। সেখানে ক্যাপশনে স্বাগতা লেখেন, ‘আমার প্রথম মাতৃত্বের ধাপ অতিক্রম করছি, তোমার দোয়ায় আমাদের রাখো। সকল মায়ের জন্য ভালোবাসা।’

উল্লেখ্য, গত বছরের ২৪ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক ও বন্ধু হাসান আজাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। তার স্বামী একজন লন্ডন প্রবাসী। জন্ম ও পড়াশোনা সবই যুক্তরাজ্যে।

হাসান আজাদও সংগীতের সঙ্গে জড়িত। একাধারে তিনি গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর