ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভোলায় প্রস্তুত ৮৬৯ আশ্রয় কেন্দ্র ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভোলায় প্রস্তুত ৮৬৯ আশ্রয় কেন্দ্র – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভোলায় প্রস্তুত ৮৬৯ আশ্রয় কেন্দ্র

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২২৩ সময় দর্শন

জেলা প্রশাসক কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা।

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধেয়ে আসছে উপকূলে। ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

শনিবার (২৪ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে এক জরুরি সভা করেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

সভায় জেলা প্রশাসক মো: আজাদ জাহান বলেন, ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ইতোমধ্যে জেলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ১৩ হাজার ৮৬০ জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য প্রস্তুতসহ ৯৮টি মেডিক্যাল টিম এবং গবাদিপশুর জন্য ২১টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে মজুত আছে দুই লাখ ২০০ একানব্বই মেট্রিক টন চাল, ১০১৫ প্যাকেট শুকনো খাবার। এছাড়া ছয় লাখ ২২ হাজার নগদ টাকা রাখা হয়েছে। যাতে দুর্যোগকালীন প্রয়োজনে সব ধরনের সহায়তার ব্যবস্থা করা যায়।

এদিকে ঘূর্ণিঝড় শক্তিকে ঘিরে জেলায় কর্মরত সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীদের ছুটি বাতিল করা হয়েছে। দুর্গম চরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনতে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশের বেশ কয়েকটি ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর