ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার প্রস্তাব পাকিস্তানের ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার প্রস্তাব পাকিস্তানের – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার প্রস্তাব পাকিস্তানের

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৪৫ সময় দর্শন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করেছে পাকিস্তান। আজ শনিবার দেশটির সরকার আনুষ্ঠানিকবাবে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা ও নেতৃত্ব দেওয়ার কারণে ট্রাম্পের নাম প্রস্তাব করেছে পাকিস্তান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স এ দেওয়া এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, ‘ভারতের অবৈধ আগ্রাসন করে পাকিস্তানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন করেছে। এতে অনেক নিরপরাধ মানুষের প্রাণ গেছে। পাকিস্তানও বানিয়ান মারসুম অভিযান চালিয়েছে নিজের সার্বভৌমত্ব রক্ষায়।’

পাকিস্তান জানায়, এমন পরিস্থিতে ডোনাল্ড ট্রাম্প দারুণ নেতৃত্বের পরিচয় দিয়েছেন এবং প্রকৃত স্টেটম্যানের মতো আচরণ করেছেন। তিনি দিল্লি ও ইসলামাবাদের সঙ্গে কথা বলে কূটনৈতিকভাবে সমাধান দিয়েছেন। এতে করে আঞ্চলিক সংঘাত থেমে গেছে।

পাকিস্তান সরকার ট্রাম্পকে ‘জেনুইন পিসমেকার’ বলে আখ্যা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর