ধর্ষণের শাস্তি ফাঁসি চেয়ে ছাত্রলীগের লিগ্যাল নোটিশ ধর্ষণের শাস্তি ফাঁসি চেয়ে ছাত্রলীগের লিগ্যাল নোটিশ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ধর্ষণের শাস্তি ফাঁসি চেয়ে ছাত্রলীগের লিগ্যাল নোটিশ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩৬১ সময় দর্শন

ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের জন্য বিশেষায়িত আদালত (ট্রাইব্যুনাল) গঠনের দাবি জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। একই সঙ্গে ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান চেয়েছে দেশের অন্যতম এ ছাত্র সংগঠনটি।

আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি আইনি (লিগ্যাল) নোটিশ সরকারের সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। সেখানে স্বাক্ষর করেছেন বাংলাদেশ ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফুয়াদ হোসেন।

নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়েছে। মোহাম্মদ ফুয়াদ হোসেনের পক্ষে এটি পাঠান আইনজীবী রাশিদা চৌধুরী।

পরে গণমাধ্যমকে তিনি জানান, দেশে ধর্ষণের ঘটনা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় সরকারকে নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে ধর্ষণ প্রতিরোধ ও ভিকটিমদের পুনর্বাসনে উচ্চ ক্ষমতাবিশিষ্ট একটি স্পেশাল কমিটি গঠন, ধর্ষণের অপরাধের দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আরোপ করে বিশেষায়িত আদালত (ট্রাইব্যুনাল) গঠনের জন্য এই নোটিশ পাঠানো হয়েছে।

পাশাপাশি নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে আইনগত প্রতিকার চেয়ে উচ্চ আদালতে যাওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর