বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০০ অপরাহ্ন

বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২৬ সময় দর্শন

ইরানের বিরুদ্ধে হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এক বিবৃতিতে সকলআমেরিকানদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘বিদেশে মার্কিন নাগরিক এবং স্বার্থের বিরুদ্ধে বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র দপ্তর বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের আরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে।’

এই সতর্কতা যুক্তরাষ্ট্রের বিদেশে অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কতামূলক একটি নির্দেশনা, যা চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে জারি করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের পরামর্শ দিয়েছে যেন তারা ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে নিরাপত্তা শঙ্কা বাড়ায় লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরে যেতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

একইসঙ্গে ইসরায়েল ছাড়তে চাওয়া মার্কিন নাগরিকদের জন্য জরুরি বিমানের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে।

উল্লেখ্য, ইরানে হামলার পর হুমকির মুখে পড়েছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এরমধ্যেই তেহরান হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও নাগরিকরা এখন থেকে ‘ন্যায্য প্রতিশোধের’ আওতাভুক্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর