স্থলপথে বাংলাদেশী কাপড়-পাট-সুতা আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের স্থলপথে বাংলাদেশী কাপড়-পাট-সুতা আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

স্থলপথে বাংলাদেশী কাপড়-পাট-সুতা আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১১৩ সময় দর্শন

নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশী কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতরের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না।
শুধুমাত্র নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে নির্দিষ্ট এসব পণ্য আমদানি করা যাবে। যার মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়।

এর আগে, গত মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। ওই সময় এই পণ্য শুধুমাত্র মহারাষ্ট্রের নাহভা শেভা এবং কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি।

বাংলাদেশ ভারতে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি করে। স্থলবন্দর দিয়ে এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয়ায় এই খাতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছিল।

ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতর জানিয়েছে, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে যেসব পণ্য যাবে সেগুলোর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কিন্তু এসব পণ্য পুনরায় রফতানি করা যাবে না।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশের প্রতি ‘শত্রুভাবাপন্ন’ আচরণ শুরু করেছে দেশটি।

আর সে আচরণের নিদর্শন হিসেবে বাণিজ্যসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশকে বেকায়দায় ফেলার চেষ্টায় লিপ্ত ভারতের ক্ষমতাসীনরা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর