অবশেষে মেসির পাওনা পরিশোধ করল বার্সেলোনা অবশেষে মেসির পাওনা পরিশোধ করল বার্সেলোনা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন

অবশেষে মেসির পাওনা পরিশোধ করল বার্সেলোনা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১১৭ সময় দর্শন
চার বছর পর শেষ পর্যন্ত নিজের প্রাপ্য অর্থ বুঝে পেলেন লিওনেল মেসি। সাবেক ক্লাব বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার এত বছর পর, ক্লাবটি মেসির বেতন বাবদ বকেয়া থাকা ৪৮ মিলিয়ন ইউরো (প্রায় ৫৬ মিলিয়ন মার্কিন ডলার) সম্পূর্ণরূপে পরিশোধ করেছে।

স্প্যানিশ গণমাধ্যম স্পোর্টস জানিয়েছে, চলতি মাসেই ক্লাবটি মেসিকে শেষ কিস্তি হিসেবে ৫.৯৬ মিলিয়ন ইউরো প্রদান করেছে।

২০২০ সালে কভিড-১৯ মহামারির সময় বার্সেলোনার আর্থিক সংকট চরমে পৌঁছে।

সেই সময় ক্লাবের অর্থসংকট সামাল দিতে মেসিসহ অনেক তারকা খেলোয়াড় ও কোচিং স্টাফদের বেতন স্থগিত রাখা হয়। সেই বকেয়া অর্থ পরিশোধের প্রক্রিয়া দীর্ঘ পাঁচ বছর পর এসে সম্পন্ন হলো।বকেয়া বেতনের তালিকায় মেসি ছাড়াও ছিলেন স্যামুয়েল উমতিতি, সার্জিও বুসকেটস, ফিলিপ কৌতিনহো, উসমান দেম্বেলে এবং সাবেক কোচ রোনাল্ড কুমানও। তাদের সবার বেতন ধাপে ধাপে পরিশোধ করে শেষ পর্যন্ত ক্লাব এই অধ্যায়ের অবসান ঘটাল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর