গভীর রাতে ঘর থেকে বের করে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গভীর রাতে ঘর থেকে বের করে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন

গভীর রাতে ঘর থেকে বের করে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৬৯ সময় দর্শন

জামালপুরের ইসলামপুর উপজেলায় নিজ বাড়ির উঠানে আব্দুর রহিম নামের এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জিগাতলা চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কুলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।

নিহত ইউপি সদস্য আব্দুর রহিমের স্ত্রী রেহানা বেগম জানান, শনিবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আব্দুর রহিমকে ঘর থেকে ডেকে বের করা হয়। এ সময় তিনি বের হয়ে বাড়ির উঠানে আসলে ১০-১২ জন তাকে কোপাতে থাকে। এ সময় বাড়ির মানুষজন বাঁধা দিতে আসলে তাদেরকেও মারধর করে তারা। ঘটনাস্থলেই আব্দুর রহিম মারা যায়।

আজ রোববার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তা‌রে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর