দুই দশক পর দখলমুক্ত হলো বরিশাল জিলা স্কুলের মাঠ, আনন্দিত শিক্ষার্থীরা দুই দশক পর দখলমুক্ত হলো বরিশাল জিলা স্কুলের মাঠ, আনন্দিত শিক্ষার্থীরা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

দুই দশক পর দখলমুক্ত হলো বরিশাল জিলা স্কুলের মাঠ, আনন্দিত শিক্ষার্থীরা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৫৬ সময় দর্শন

গত দুই দশক ধরে অবৈধভাবে দখলে থাকা বরিশাল জিলা স্কুলের মাঠ অবশেষে দখলমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. হাসিবুল হাসান।

জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়- জিলা স্কুলের আওতাধীন ‘পরেশ সাগর মাঠ’ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক অবৈধভাবে দখল করে রাখা হয়েছিল। মাঠের উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন উদ্যোগ নেয় এবং মাঠের চারপাশে গড়ে ওঠা ১৪ থেকে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

দখলমুক্ত হওয়ার খবরে জিলা স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন। পরে দুপুরে অভিযানের অগ্রগতি পরিদর্শন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার এবং জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন।

সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রায়হান কাওছার জানান, বরিশাল শহরের অন্যান্য অবৈধ দখল ও অননুমোদিত স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। একইসাথে, অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর