মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের জন্য চাপ প্রয়োগ ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে মামলা করেছেন নলছিটির গৃহবধূ সুমাইয়া আক্তার।
৭ জুলাই সোমবার সকালে নলছিটি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি স্বামী মো. সোহেল হাওলাদারের বিরুদ্ধে একাধিক পরকীয়ায়, মানসিক ও শারীরিক নির্যাতন করার অভিযোগ করে বলেন তাকে পাঁচ বছরের সন্তানসহ তাকে ঘরছাড়া করা হয়।
সংবাদ সম্মেলনে সুমাইয়া লিখিত বক্তব্যে অভিযোগ করেন তার স্বামী হেলাল প্রথমে কাতারপ্রবাসী বড়ো ভাইয়ের স্ত্রী হেপী বেগম এবং পরে ছোট ভাইয়ের স্ত্রী শারমিন বেগমের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ান। ওই অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় সুমাইয়ার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।
তিনি বলেন তার স্বামী তাদের কাছে ৮ লাখ টাকা যৌতুক দাবি করেন। ইতোমধ্যেই দাবি করা টাকার ৩ লাখ টাকা দিতে বাধ্য করা হয়ছে। বাকি টাকা না পেলে ঘরে তুলবেন না বলে হুমকি দিচ্ছেন সোহেল।
বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করে সুমাইয়া সোহেলের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছেন। তিনি যৌতুক ও নারী নির্যাতন আইনে দুটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত সোহেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, এখনো এ বিষয়ে আদালতের কোন ওয়ারেন্ট থানায় আসেনি।
সুমাইয়ার , তাকে এবং তার পরিবারকে নিরাপত্তা দিতে প্রশাসনের সহযোগিত চেয়েছেন।
Leave a Reply