জীবনে নতুন মোড়? খোলা চুল, শিফন শাড়িতে লাস্যময়ী ‘শ্যামা’! জীবনে নতুন মোড়? খোলা চুল, শিফন শাড়িতে লাস্যময়ী ‘শ্যামা’! – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

জীবনে নতুন মোড়? খোলা চুল, শিফন শাড়িতে লাস্যময়ী ‘শ্যামা’!

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৭৩ সময় দর্শন

জীবনে নতুন মোড়? খোলা চুল, শিফন শাড়িতে লাস্যময়ী ‘শ্যামা’!

শ্যামা এ বার তাক লাগিয়ে দিলেন অন্যরূপে!  কাঁধ অবধি ঢেউ খেলানো চুল, গালে মেক আপ আর ঠোঁটে লাল লিপস্টিকে সহজ সরল শ্যামা এখন লাস্যময়ী। গায়ে উঠেছে নীল শিফনের শাড়ি সঙ্গে স্লিভলেস ব্লাউজ। তাঁকে যেন চেনার উপায় নেই!

মাথায় ঘোমটা, মাঝে মোটা সিঁথি, তাতে চওড়া করে সিঁদুর। আটপৌরে শাড়ি গায়ে জড়িয়ে মুখে স্মিত হাসি নিয়ে এ ভাবেই রোজ সন্ধে বেলা বাঙালির ড্রয়িং রুমে হাজির হন তিয়াসা ওরফে ‘শ্যামা’।  এই নতুন লুক যেন নিমেষেই তিয়াসার সেই চেনা ছবি মুছে দিয়েছে। দিন কয়েক আগেই স্বামী সুবানের সঙ্গে বিবাহবার্ষিকী পালন করেছেন ‘শ্যামা’।

এই  ‘লাভ বার্ডস’ মজেছিলেন রং মিলান্তিতে। সুবান নীল পাঞ্জাবিতে তিয়াসার স্বপ্নের পুরুষ, তিয়াসা নীল শাড়িতে সুবানের ‘স্বপ্নে দেখা রাজকন্যে’!

তিয়াসার এক নতুন অবতারকে ভালবাসছেন দর্শকরা। ইনস্টাগ্রামে পোস্টের কমেন্ট সেকশন অন্তত তেমনটাই বলছে। যে ‘শ্যামা’ কে রোজ বাঙালি শাড়ি, শাখা-সিঁদুরে দেখে অভ্যস্থ, তাঁদের কাছে তিয়াসার এই নতুন  সম্মোহনী চমক কোনও উপহারের চেয়ে কম নয়!

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর