ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রাকিটিচ ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রাকিটিচ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রাকিটিচ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৯৭ সময় দর্শন

সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রোয়েশিয়ার সাবেক মিডফিল্ডার ইভান রাকিটিচ। ৩৭ বছর বয়সী রাকিটিচ ক্যারিয়ারের বেশিভাগ সময়ই বার্সেলোনা ও সেভিয়ায় কাটিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ সম্পর্কে রাকিটিচ লিখেছেন, ‘স্বপ্নেও যা ভাবিনি তার থেকেও বেশি কিছু ফুটবল আমাকে দিয়েছে। ফুটবল আমাকে বন্ধু, আবেগ, আনন্দ ও কান্না দিয়েছে। এখন বিদায় বলার সময় এসেছে। কারণ আমি জানি ফুটবল থেকে দূরে সরে গেলেও আমার থেকে ফুটবল কখনো দূরে চলে যাবে না। সবকিছুর জন্য ফুটবলকে ধন্যবাদ।’

বাসেলের হয়ে ক্যারিয়ার শুরু করা রাকিটিচ পরবর্তী সময়ে শালকেতে যোগ দিয়েছিলেন। ক্রোয়েশিয়ার হয়ে খেলেছেন ১০৬টি আন্তর্জাতিক ম্যাচ। ২০১৮ সালে ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে পরাজিত ক্রোয়েশিয়ার মূল দলে খেলেছিলেন রাকিটিচ।

২০১৫ সালে বার্সেলোনার ট্রেবল জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। সেভিয়ার হয়ে দু’বার ইউরোপা লিগের শিরোপা জিতেছেন।

গত বছর সংক্ষিপ্ত সময়ের জন্য সৌদি পেশাদার ক্লাব আল-শাবাবে খেলেছেন রাকিটিচ। এরপর ক্যারিয়ারের শেষ মৌসুমটা কাটিয়েছেন ক্রোয়েট পেশাদার ক্লাব হাজুক স্পিলিটে। বাসস

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর