শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। তবে একাদশে আছে বিশাল এক চমক। ৪ ওপেনার নিয়ে মাঠে নামছে দল। প্রায় ৩ বছর, দিনের হিসেবে ১০৪৫ দিন পর বাংলাদেশের টি-টোয়েন্টি একাদশে ফিরলেন নাঈম শেখ। এক বছরের কিছু সময় পর দলে ঢুকেছেন সাইফউদ্দিনও।
ধারণা করা হচ্ছিল মোটাদাগে ওয়ানডের একাদশটাকেই প্রথম টি-টোয়েন্টিতে খেলাবে ম্যানেজমেন্ট। তবে সে ধারণাকে ভুল প্রমাণ করে দলে বড় এক চমক রাখল বাংলাদেশ।
সবশেষ বিপিএলে দারুণ পারফর্ম করা নাঈমকে ফেরানো হয়েছে একাদশে। তবে সমস্যা হচ্ছে, একাদশে আগে থেকেই আছেন ৩ ওপেনার, তাকে নিয়ে ওপেনিং পজিশনে নিয়মিত খেলেন এমন ব্যাটারের সংখ্যা দাঁড়াল ৪-এ।
তাকে জায়গা করে দিতে শেষ কিছু দিনে পারফর্ম করা জাকের আলীকে জায়গা হারাতে হয়েছে। সবশেষ ওয়ানডে সিরিজে একটা ফিফটি ছিল তার নামের পাশে। তবে প্রথম টি-টোয়েন্টিতে জায়গা হলো না তার।
এদিকে আরও এক চমক হয়ে এসেছে সাইফউদ্দিনের নাম। তাকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। যিনি বাংলাদেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টিতেও দিয়েছিলেন ম্যাচ জেতানো পারফর্ম্যান্স। এমনকি বাংলাদেশের সবশেষ ওয়ানডে জয়েও বড় অবদান ছিল তার।
তার জায়গায় আসা সাইফউদ্দিন সবশেষ বাংলাদেশের হয়ে খেলেছেন গেল বছর জিম্বাবুয়ে সিরিজে। এরপর থেকে দলে জায়গা হয়নি তার। প্রায় ১৪ মাস পর আবারও দলে ফিরেছেন তিনি।
বাংলাদেশ একাদশ–
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দীন।
Leave a Reply