ভোলার রাজাপুর ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের ভোলার রাজাপুর ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ভোলার রাজাপুর ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১০৩ সময় দর্শন

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার ওই নারীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই গৃহবধূ জানান, মঙ্গলবার রাতে তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে প্রতিবেশী কামাল মাঝি ও তার এক সহযোগী সিঁধ কেটে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। বিষয়টি প্রকাশ করলে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা। স্বামী বাড়ির বাইরে থাকায় সকালে ওই গৃহবধূ তাঁর বাবার বাড়ির লোকজনকে বিষয়টি জানান।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তায়েবুর রহমান জানান, গৃহবধূর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তবে বিষয়টিকে ষড়যন্ত্র দাবি করে অভিযুক্ত কামালের বাবা তোফাজ্জল হোসেন বলেন, ‘ওই নারীর পরিবারের সঙ্গে তাদের বিরোধ আছে। আমার ছেলে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এ সময় মামলা দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর