তথ্য গোপন করায় সাবেক এমপি বিপ্লব ফের রিমান্ডে তথ্য গোপন করায় সাবেক এমপি বিপ্লব ফের রিমান্ডে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:২১ অপরাহ্ন

তথ্য গোপন করায় সাবেক এমপি বিপ্লব ফের রিমান্ডে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৯৬ সময় দর্শন

সঠিক তথ্য না দেওয়ায় চব্বিশের আন্দোলনে দিনমজুর সজল মোল্লা (৩০) হত্যা মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ মামলায় সাত দিনের রিমান্ড শেষে শুক্রবার সকালে তাকে মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এ হাজির করে পুলিশ। এ সময় আট দিনের রিমান্ড আবেদন করা হয়।পরে আদালতের বিচারক নুসরাত শারমিন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পাবলিক প্রসিকিউটর মো. হালিম হোসেন জানান, গত ২২ জুন রাত ১০টার দিকে ঢাকার মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক সজল হত্যা মামলায় তাকে মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এ হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।৪ জুলাই মুন্সীগঞ্জ সদর থানা হেফাজতে তাকে রিমান্ডে আনা হয়। রিমান্ডে তথ্য গোপন করায় আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রয়োজনীয়তা দেখা দেয়।পরে পুলিশ আট দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ শহরের থানারপুল থেকে কৃষি ব্যাংক মোড় পর্যন্ত ছাত্র-জনতা ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।এতে শ্রমিক রিয়াজুল ফরাজী, নুর মোহাম্মদ ডিপজল ও সজল মোল্লা নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর