নলছিটিতে তাতীদলের উদ্যোগে  বৃক্ষরোপন ও বিতরণ নলছিটিতে তাতীদলের উদ্যোগে  বৃক্ষরোপন ও বিতরণ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

নলছিটিতে তাতীদলের উদ্যোগে  বৃক্ষরোপন ও বিতরণ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২১০ সময় দর্শন

মিলন কান্তি দাস, নলছিটি,ঝালকাঠি।।  নলছিটি পৌর তাতীদলের উদ্যোগে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

১৫ জুলাই মঙ্গলবার বিকেল ৪টায় নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বৃক্ষ রোপন ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাত হোসেন।

পৌর তাতীদলের আহবায়ক মনির হোসেন মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আনিচুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা (সেলিম গাজী), পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ  প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর তাতীদলের সদস্য সচিব মো. মাসুদ খান। অনুষ্ঠানে উপস্থিত জনতার মাঝে দুই শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর