পল্টনে রিক্রুটিং এজেন্সিতে র‌্যাবের অভিযান পল্টনে রিক্রুটিং এজেন্সিতে র‌্যাবের অভিযান – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

পল্টনে রিক্রুটিং এজেন্সিতে র‌্যাবের অভিযান

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩৬৬ সময় দর্শন

     পল্টনে রিক্রুটিং এজেন্সিতে র‌্যাবের অভিযান,     এম এইচ ট্রেড ইন্ট: রিক্রুটিং এজেন্সিকে সিলগালা


আজকাল বিডি অনলাইন ডেস্ক : মানবপাচারের শিকার হয়েছেন এমন ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে রাজধানীর নয়াপল্টনে আফিফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালাচ্ছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান শুরু হয়।

পলাশ কুমার বসু বলেন, মানবপাচারের দায়ে নয়াপল্টন ৪৪ নম্বর ভবনের দোতলায় আফিফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে অভিযান চলছে। অফিসে প্রবেশ করেই প্রতিষ্ঠানের একজনকে পাওয়া গেছে, যিনি সরাসরি মানবপাচারের সঙ্গে জড়িত। অন্য আরেকজন পালিয়ে গেছেন। এছাড়া এই রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আরো অনেক অভিযোগ রয়েছে।

অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
গত ১৭ সেপ্টেম্বর র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে রাজধানীর ফকিরাপুলে এম এইচ ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সিকে সিলগালা করে দেওয়া হয়।

চাকরির জন্য সৌদিআরবে গিয়ে নির্মম নির্যাতনে নিহত কিশোরী উম্মে কুলসুমকে (১৪) বিদেশ পাঠিয়েছিলো ওই রিক্রুটিং এজেন্সি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর