সিএমএইচে ভর্তি বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির সিএমএইচে ভর্তি বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সিএমএইচে ভর্তি বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১০৫ সময় দর্শন

রাজধানীর উত্তরায় বিধ্বস্ত বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরসহ ৫ জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। মারাত্মক আহত অবস্থায় তৌকিরকে সিএমএইচে নেওয়া হয়েছে।

সোমবার (২১ জুলাই) আন্তঃবাহিনী পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।

এদিকে দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৬০ জন দগ্ধকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জানা যায়, কলেজ এরিয়ার মাঝে বিমানটি পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। এ ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া অনেকেই হতাহত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল। কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। বিমানে তিনি একাই ছিলেন।

ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার অভিযানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ স্থানীয় জনতা এবং শিক্ষার্থী-অভিভাবকরাও যোগ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর