জুলাই সনদের দাবিতে অভ্যুত্থানে আহতদের শাহবাগ অবরোধ জুলাই সনদের দাবিতে অভ্যুত্থানে আহতদের শাহবাগ অবরোধ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

জুলাই সনদের দাবিতে অভ্যুত্থানে আহতদের শাহবাগ অবরোধ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৪০ সময় দর্শন

জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে শাহবাগ ও কাটাবন মোড় অবরোধ করে রেখেছেন জুলাই অভ্যুত্থানে আহতরা।

প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগ ও কাটাবন মোড়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। রাত ৮টায় প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল। অবরোধকালীন সময়ে শাহবাগ ও আশপাশের এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর আগে, বিকেলে শাহবাগ থানার সামনে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলনকারীদের দেয়া ব্যারিকেড সরাতে গেলে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাক্কাধাক্কি হয়। আন্দোলনকারীদের বাধার মুখে পুলিশকে পিছু হটতে বাধ্য হতে হয়।

এ সময় আন্দোলনকারীরা সেøাগান দেন ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর’, ‘জুলাই সনদ নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’, ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’ ইত্যাদি।

আন্দোলনকারীরা জানান, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাসুদ রানা সৌরভ বলেন, ‘আমাদের এই কর্মসূচি দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলতেই থাকবে। আমরা বারবার রাষ্ট্রের সাথে আলোচনা করেছি, কিন্তু তারা বারবার আমাদের সাথে তালবাহানা করেছে। এখন আর কোনো প্রতিশ্রুতি নয়, সব প্রতিশ্রুতির বাইরে গিয়ে আমাদের জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে। না হলে আমরা এই কর্মসূচি চালিয়ে যাব।’

জুলাই অভ্যুত্থানে আহত নাজির আহমেদ খান বলেন, ‘উপদেষ্টা মণ্ডলীর উদ্দেশে বলতে চাই- আমরা রক্ত দিয়েছি, আর রক্ত দিতে ভয় পাই না। যারা স্বৈরাচার হঠাতে জীবন দিয়েছে, তারা জাতির সূর্যসন্তান। আমাদের গুম-হত্যার ভয় দেখিয়ে কোনো লাভ নেই। গত সতেরো বছরে সব রাজনৈতিক দল ব্যর্থ হয়েছে। কিন্তু এই সূর্যসন্তানরা রাস্তায় নামায় হাসিনা এক মাসেই পালিয়ে গিয়েছিল।’

তিনি আরো বলেন, ‘আমরা এখানে দুটি দাবিতে নিয়ে এসেছি এক. জুলাই সনদ ঘোষণা করতে হবে, দুই. জুলাই ঘোষণাপত্র দিতে হবে। এই দুই দাবি পূরণ না হলে আমরা রাজপথ ছাড়ব না।’

আহত আন্দোলনকারী মোহাম্মদ রাকিব হোসেন বলেন, ‘আমরা রক্ত দিয়েছি, আমাদের ভাইয়েরা জীবন দিয়েছে একটি স্বাধীন বাংলাদেশের জন্য। অথচ যারা জুলাই আন্দোলনের পর ক্ষমতায় এসেছে, তারা এখন সেই সনদ নিয়ে তালবাহানা করছে। এটা নিশ্চয়ই ইউনূস সরকার কারো হস্তক্ষেপ বা ভয়ভীতির কারণে করছে।’

তিনি আরো বলেন, ‘আমরা আগেও শাহবাগে অবস্থান করেছিলাম। তখন সরকার বলেছিল জুলাইয়ের মধ্যে সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করবে। আজ ৩১ জুলাই, কিন্তু সরকারের কোনো সাড়া নেই। ঐকমত্য কমিশনের নামে যে তালবাহানা চলছে, তা আমরা মেনে নেবো না।’

মো: বাবু ইসলাম বলেন, ‘আমাদের ‘জুলাইযোদ্ধা কার্ড’ দেয়া হয়েছে। এই কার্ড দিয়ে আমরা কী করব? আমাদের আহত ভাইয়েরা ঠিকমতো চিকিৎসাও পাচ্ছে না। স্বাস্থ্য কার্ড দিয়ে আমাদের ধোঁকা দেয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘অবিলম্বে আমাদের জুলাই সনদ দেয়া হোক। না হলে ভবিষ্যতে কোনো সরকার এসে আমাদের বিরুদ্ধে মামলা-হামলা করতে পারে। আমরা সেই ঝামেলায় যেতে চাই না। আমাদের দাবি মেনে নিলে আমরা রাজপথ ছাড়ব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর