ধানমন্ডিতে গাছ পড়ে ৩ গাড়ি দুমড়েমুচড়ে গেছে ধানমন্ডিতে গাছ পড়ে ৩ গাড়ি দুমড়েমুচড়ে গেছে – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

ধানমন্ডিতে গাছ পড়ে ৩ গাড়ি দুমড়েমুচড়ে গেছে

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১২৪ সময় দর্শন

রাজধানীর ধানমন্ডিতে একটি বিশাল আকৃতির গাছ উপড়ে সড়কে থাকা তিনটি গাড়ির ওপর পড়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে ৬ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল ১-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, ফুটপাতে থাকা গাছটি যখন সড়কে পড়ে যায়, তখন সেখানে একটি প্রাইভেট কার পার্ক করা ছিল। ওই প্রাইভেট কারসহ দুটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশার ওপর গাছটি পড়ে। গাছের নিচে একটি অটোরিকশার মধ্যে চালক আটকা পড়ে যান। ফায়ার সার্ভিসের সহায়তায় অটোরিকশার গ্রিল কেটে তাকে উদ্ধার করা হয়।

আজ বিকালে সরেজমিন দেখা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশা এখনো গাছটির নিচে আটকে আছে। ঢাকা দক্ষিণ সিটির একজন প্রকৌশলী জানান, গাছের নিয়ে চাপা পড়া অটোরিকশাটি আজ রাতের মধ্যেও সরানো যাবে না। এটা সরাতে হয়তো আগামীকাল ভোর পর্যন্ত সময় লেগে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর