মিলন কান্তি দাস নলছিটি,ঝালকাঠি।। সময় টিভির ঝালকাঠি প্রতিনিধি, সাংবাদিক পলাশ রায়ের পিতা পরলোক গমন করেছেন।
৮ আগস্ট শুক্রবার সকাল পৌনে ৬টা পলাশ রায়ের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক
দ্বিজেন্দ্রলাল রায়(৭৮) ঝালকাঠি পৌর শহরের খেয়াঘাট এলাকার বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনি,আত্মীয়স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বিকেলে ঝালকাঠি পৌর শ্মশানে ধর্মীয় মর্যাদায় তাঁর দাহক্রিয়া সম্পন্ন হয়। পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনায় সকলের কাছে প্রার্থনা করেছেন।
Leave a Reply