জজকোর্টেও জামিন পেলেন নিক্সন চৌধুরী জজকোর্টেও জামিন পেলেন নিক্সন চৌধুরী – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

জজকোর্টেও জামিন পেলেন নিক্সন চৌধুরী

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৪৭ সময় দর্শন

জজকোর্টেও জামিন পেলেন নিক্সন চৌধুরী

আজকাল বিডি অনলাইন ডেস্ক।।   নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় হাই কোর্টে জামিনের পর এবার ফরিদপুরের জজ কোর্ট থেকে জামিন পেয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবর রহমান চৌধুরী নিক্সন।

ফরিদপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সেলিম মিয়ার আদালত আজ মঙ্গলবার বেলা ১১টায় দুই হাজার টাকা মুচলেকায় তাকে জামিন দেন।

গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলা নির্বাচনের সময় এমপি নিক্সন চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে।

পরে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেন ফরিদপুর-৪ আসনের এই সাংসদ। সংবাদ সম্মেলনে নিক্সন চৌধুরী অভিযোগ করেন, তার বক্তব্য সুপার এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে। এ কাজের জন্য তিনি তার শত্রুপক্ষকে অভিযুক্ত করেন।

১৫ অক্টোবর নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, দায়িত্বরত কর্মকর্তাকে গালি ও হুমকি দেয়ার অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন।

পরে মামলাটিতে আট সপ্তাহের জন্য হাইকোর্টের একটি বেঞ্চ থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন তিনি। ২০ অক্টোবর হাইকোর্টের বিচারপতি শেখ জাকির হোসেন ও কে এম জাহিদ সরোয়ারের আদালত জামিন মঞ্জুর করে নিক্সন চৌধুরীকে নিম্ন আদালতে হাজিরা দিতে নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর