নলছিটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে উপজেলার কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ। নলছিটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে উপজেলার কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ। – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

নলছিটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে উপজেলার কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ।

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৬০ সময় দর্শন
নলছিটিতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে উপজেলার কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ।
ই এইচ সুজন।।  ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ শ্লোগানে কুষ্টিয়ায়
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ ১২ ডিসেম্বর (শনিবার) সকালে নলছিটি উপজেলায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা কর্মচারীরা পথসভা ও প্রতিবাদ সমাবেশ করেন।
উপজেলা চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোন্দকার মুজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, মাধ্যমিক কর্মকর্তা আনোয়ার আজিম, পুরান বাজার সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আইরিন চৌধুরী।
সমাবেশে উপস্থিতি বক্তারা বলেন, যার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না, তাকে নিয়ে একদল কুচক্রী মহল যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা কোনোদিনই সফল হবে না।  যেখানেই এমন ষড়যন্ত্র দেখা যাবে, সেখানেই প্রতিহত করা হবে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন একাডেমিক অফিসার বদরুল আমিন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর