বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীতাকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ১৪ দল বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীতাকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ১৪ দল – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীতাকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ১৪ দল

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৫২ সময় দর্শন

বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীতাকারীদের সম্মিলিতভাবে প্রতিহত করার ঘোষণা দিয়েছে ১৪ দল

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনায় ১৪ দল নেতারা বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে আবারো নতুন ষড়যন্ত্রের জাল বিস্তার করছে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি। এসময় মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান ১৪ দল নেতারা। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে ১৪ দল। এসময় জোটের কেন্দ্রীয় নেতারা বলেন, যারা বঙ্গবন্ধু, স্বাধীনতা ও এদেশের সংবিধান মানে না, সেই চিহ্নিত গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুসহ আওয়ামী লীগ নেতারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন স্বাভাবিকভাবে চলছে, তখনই হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র শুরু হয়েছে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ভাস্কর্য বিরোধিতাকারীরা ধর্মব্যবসায়ী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর