বরিশালে আকস্মিক স্কুল পরিদর্শনে ইউএনও বরিশালে আকস্মিক স্কুল পরিদর্শনে ইউএনও – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

বরিশালে আকস্মিক স্কুল পরিদর্শনে ইউএনও

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ সময় দর্শন

প্রকল্পের উদ্বোধন শেষ করে অফিসে ফিরছিলেন ইউএনও। পথিমধ্যে রাস্তার পাশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে ক্লাস নিয়েছেন তিনি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছেন স্কুল পরিদর্শনকারী ওই উপজেলা নির্বাহী অফিসার। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল বেগম আক্তারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান তালুকদার জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিদ্যালয়ে পাঠদান চলছিল।

এরইমধ্যে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিফাত আরা মৌরি।

এ সময় ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ক্লাস চলছিল। পরে সরাসরি তিনি শ্রেণিকক্ষে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ক্লাস নেন।

এরপর শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের সমস্যার কথা শুনে সাধ্যমতো সমাধানের আশ্বাস প্রদান করেন।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, স্বল্প সময়ের জন্য আমরা ইউএনও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আনন্দিত। তিনি আমাদের লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ দিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি বলেন, মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

সেই ধারাবাহিকতায় এরইমধ্যে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়নের জন্য প্রতিষ্ঠান প্রধানদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

এছাড়াও বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবেও তিনি উল্লেখ করেন।

পরিদর্শনকালে অন্যদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর