জামায়াত আমীর ডা. শফিকুর রহমান এর সাথে ইইউ-এর রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত আমীর ডা. শফিকুর রহমান এর সাথে ইইউ-এর রাষ্ট্রদূতের সাক্ষাৎ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

জামায়াত আমীর ডা. শফিকুর রহমান এর সাথে ইইউ-এর রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ সময় দর্শন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইইউ-এর মান্যবর রাষ্ট্রদূত মি. মাইকেল মিলার।

আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডা. শফিকুর রহমান এর বসুন্ধরাস্থ কার্যালয়ে তারা এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন মিস. বেইবা জেরিনা।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায়। ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

পাশাপাশি জামায়াত আমীরের স্বাস্থ্যের খোঁজখবর নেন মান্যবর রাষ্ট্রদূত।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের দিকে জামায়াতে ইসলামীর সাথে ইইউ-এর উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার বিষয়েও আলোচনা হয়।

এ সময় আমীর জামায়াতের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের ও আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর