শেষ হলো ১৭ হলের ভোট গণনা শেষ হলো ১৭ হলের ভোট গণনা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শেষ হলো ১৭ হলের ভোট গণনা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ সময় দর্শন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে হল সংসদের ভোট গণনা এখনো শেষ হয়নি। ভোটগ্রহণ শেষের ১৭ ঘণ্টা পর ১৭টি হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের কার্যালয় এ তথ্য জানায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট হল রয়েছে ২১টি। এরমধ্যে ছেলেদের ১১টি এবং মেয়েদের ১০টি। অর্থাৎ বাকি চারটি হলের গণনা এখনো চলমান।

ভোট গণনার গতি অনুযায়ী দুপুরের মধ্যে শেষ হবে হল সংসদের ফলাফল নির্ধারণ। এরপর শুরু হবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।

ম্যানুয়াল পদ্ধতির কারণে স্বাভাবিকভাবে এটিও শেষ করতে সময় লাগবে। নির্বাচন সংশ্লিষ্টদের ধারণা, সন্ধ্যার পর জাকসু নির্বাচনের ফলাফল দেওয়া যাবে।

এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গণনা অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে গণনার কথা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তিতে তা ম্যানুয়ালি করা হয়। এ কারণে নির্বাচনের প্রায় ১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর