বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্যু

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ সময় দর্শন

পটুয়াখালীর বাউফল উপজেলায় কলা খেতে গিয়ে গলায় আটকে আব্দুল মোতালেব নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের প্যাদা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশু মোতালেব ওই এলাকার সোহেল প্যাদা ও নাসরিন বেগম দম্পতির ছোট ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিশু মোতালেবকে তার বড় বোন মরিয়ম আক্তার কলা খাওয়াচ্ছিলেন। তখন অসাবধানতাবশত শিশুটির গলায় কলা আটকে যায়। প্রতিবেশীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত্য ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, ‘শিশুটিকে আমরা মৃত অবস্থায় পাই। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার গলায় কলা আটকে গিয়েছিল। কলা গলায় আটকে শিশু মৃত্যুর ঘটনা এর আগেও ঘটেছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর