যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর-ছাত্রদল নেতা হামিম যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর-ছাত্রদল নেতা হামিম – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর-ছাত্রদল নেতা হামিম

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৯ সময় দর্শন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে পোস্ট দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও ডাকসুর নির্বাচনে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি স্পষ্ট ভাষায় জানান, আওয়ামী লীগের ওপর কোনো দোয়া দেখানো হবে না। তাঁর পোস্টে তিনি লেখেন, যেখানে আওয়ামী লীগ সেখানেই মাইর আজ থেকে….no mercy।

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে। এ ঘটনার প্রতিক্রিয়ায় এনসিপির এই নেতা বলেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে মাথা নত করিনি, ভাঙা ডিমে কিছু যায় আসে না। এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী সংগঠন।

আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় এখন পর্যন্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অনেকেই ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর