নলছিটির ২০টি পূজা মন্ডবে চলছে দেবী দূর্গাকে বরণের শেষ প্রস্তুতি নলছিটির ২০টি পূজা মন্ডবে চলছে দেবী দূর্গাকে বরণের শেষ প্রস্তুতি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

নলছিটির ২০টি পূজা মন্ডবে চলছে দেবী দূর্গাকে বরণের শেষ প্রস্তুতি

মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি ।। 
  • আপডেটের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ সময় দর্শন

মিলন কান্তি দাস,নলছিটি,ঝালকাঠি ।।  শুভ মহালয়ার মধ্যমে নলছিটিতে শুরু হয়েছিল মহামায়া দেবী দুর্গার আহ্বান এখন চলছে মন্ডপে মন্ডপে দেবীদূর্গাকে বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। সনাতন ধর্মবলম্বীদের সবথেকে বৃহত এ উৎসবের শেষ দিকে এসে দিনরাত শ্রম দিয়ে চলছে প্রতিমাশিল্পী ও আয়োজকদরা।  অন্য বছর গুলোর মতোই যতোই পূজার দিনক্ষণ এগিয়ে আসছে ততই বাড়ছে ব্যস্ততা।

মন্দিরে মন্দিরে প্রতিমা শিল্পীদের তুলির আচড়ে অপরূপ সাজে সেজে উঠছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ-কার্তিক ও অসুরের প্রতিমা। আলোকসজ্জা, তোরণ নির্মাণে ব্যস্ত সময় পার করছে ডেকরেশণের কর্মীর।   উৎসবের পাঁচটি দিনকে নির্বিঘ্ন রাখতে ব্যপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। নিয়মিত খোঁজখবর রাখছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পূজা কমিটির পক্ষ থেকেও গড়ে তোলা হয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার জন্য সেচ্ছাসেবী দল। ২১ শে সেপ্টেম্বর শুভ মহালয়ার মধ্য দিয়ে দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে উপজেলা শহরের হরিসভা, তারাবাড়ি ও পুরানবাজারসহ উপজেলার ২০টি মন্দিরেই চলছে শেষ মূহুর্তের রং ও সাজসজ্জার কাজও। নলছিটি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পলাশ সজ্জন জানান, গত রোববার ২১ শে সেপ্টেম্বর শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের শুরু হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটে মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দূর্গপূজার আনুষ্ঠানিকতা। এরপর ২রা অক্টোবর বিজয়া দশমীর পূজা শেষে দূর্গা দেবীকে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব। উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের জন্য বিশেষ কয়েকটি বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। স্বেচ্ছাসেবক বাহিনী নিয়োগ, প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, প্রতিটি পূজা মন্ডপে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাবস্থা এবং বিজয়া দশমীওেত সন্ধ্যা ৭টার মধ্যে বিসর্জনের ব্যবস্থা নিয়ে কর্মসূচি গ্রহণ। এছাড়াও পূজা মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে তদারকি, অবস্থানভেদে ৪ থেকে ৮জন করে সার্বক্ষনিক আনসার নিয়োগ থাকবে। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ এবং র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স পূজার মন্ডপগুলিতে ভ্রাম্যমাণ টহলে থাকবেন।  নলছিটি উপজেলায় গত বছর এ উপজেলায় ২৩টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা উৎসব উদযাপন করা হয়েছে। এ বছরে ৩টি পূজা মন্ডপ কমেছে। এ বছর উপজেলার ২০টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। মিলন কান্তি দাস  নলছিটি,ঝালকাঠি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর