দল হিসেবে আ.লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ দল হিসেবে আ.লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

দল হিসেবে আ.লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু, কর্মকর্তা নিয়োগ

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮১ সময় দর্শন

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু হয়েছে। নিয়োগ দেয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

জুলাই-আগস্ট থেকে শুরু করে দলের সাথে জড়িত থাকার অভিযোগের পাশাপাশি বিগত ১৬ বছরের গুম খুনসহ মানবতাবিরোধী অপরাধের বিচার করবে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শেষ সাক্ষীর ৩য় দিনের জেরা অনুষ্ঠিত হবে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ এ মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে জেরা করবেন শেখ হাসিনার আইনজীবী।
এর আগে গতকালও তাকে দিনভর জেরা করা হয়।জেরায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করার বিষয়ে প্রশ্ন করা হলে তদন্ত কর্মকর্তা জানান, কোনো চাপে নয়, সত্য উদঘাটনের স্বার্থেই তিনি রাজসাক্ষী হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর