দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে মাউশি’র নির্দেশনা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে মাউশি’র নির্দেশনা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে মাউশি’র নির্দেশনা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৪৫৬ সময় দর্শন

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি নিতে মাউশি’র নির্দেশনা

আজকাল বিডি অনলাইন ডেস্ক।। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) মাউশি’র উপ-পরিচালক মো. রুহুল আমিন স্বাক্ষরিত এক অফিস আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, আগামী ৩০ মার্চ সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে পাঠদান কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হলো।

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ভবনে সংস্কার বা মেরামতের প্রয়োজন হলে তা ৩০ মার্চের আগে করতে স্থানীয় সরকার প্রকৌশ অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর এসএসসি শিক্ষার্থীদের ৬০ কর্মদিবস এবং এইচএসসি শিক্ষার্থীদের ৮০ কর্মদিবস পাঠদান করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোকে প্রয়োজনীয় ব‌্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর