ঝালকাঠীর নলছিটিতে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত। ঝালকাঠীর নলছিটিতে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত। – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন

ঝালকাঠীর নলছিটিতে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৩১৫ সময় দর্শন

ঝালকাঠীর নলছিটিতে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত।

ই.এইচ সুজন।।

ঝালকাঠীর নলছিটিতে “বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর হ্রদয় হোক রঙিন” স্লোগানের মধ্য দিয়ে বিভিন্ন উৎসাহ উদ্দীপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১পালন করা হয়েছে।

আজ ১৭মার্চ (বুধবার) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার রুম্পা সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য  রাখেন উপজেলা চেয়ারম্যান ও  জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃসিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নলছিটি পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মিসেস মোর্শেদা লস্কর, নলছিটি থানা অফিসার ইনচার্জ আলী আহমেদ ও যুবলীগ নেতা মামুন তালুকদার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. সাখাওয়াত হোসেন,উপজেলা প: প: কর্মকর্তা ডা. শিউলি পারভীন, মুক্তিযোদ্ধা, যুবলীগ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরাগন। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনায় বক্তারা জাতির পিতার বিভিন্ন গুনাবলীর বিষয়ে আলোকপাত করেন এবং তার জীবনী থেকে শিক্ষা নিয়ে যার যার অবস্থান থেকে তা কাজে লাগানোর আহবান জানান। অনুষ্ঠানের শেষ পযার্য়ে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন  প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন।

এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদ ভবনে নলছিটি উপজেলা আ’লীগের আয়োজনে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর