ইউপি সদস্যের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার ইউপি সদস্যের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

ইউপি সদস্যের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৫ সময় দর্শন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলামের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ও এসআই মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উত্তর শশীদল এলাকায় মেম্বার বাড়ির ছাদ থেকে গাঁজা উদ্ধার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শশীদলে নূরুল ইসলাম মেম্বারের বাড়ির পাশে বাঁশঝাড়ে তল্লাশি চালিয়ে প্রথমে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে কাউছার (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত কাউছারের তথ্যের ভিত্তিতে নূরুল ইসলাম মেম্বারের বাড়ির ছাদে শুকানো অবস্থায় আরও ৬০ কেজি গাঁজা পাওয়া যায়। অভিযানের সময় নূরুল ইসলাম মেম্বার ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।

আটককৃত কাউছার শশীদলের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং নূরুল ইসলামের সহযোগী বলে পুলিশ জানিয়েছে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার ও কাউছার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। পলাতক ইউপি সদস্যকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর