ফ্যাসিবাদ কর্মকাণ্ডের কারণে আ.লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে: ছাত্রশিবির সভাপতি ফ্যাসিবাদ কর্মকাণ্ডের কারণে আ.লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে: ছাত্রশিবির সভাপতি – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

ফ্যাসিবাদ কর্মকাণ্ডের কারণে আ.লীগ পালিয়ে যেতে বাধ্য হয়েছে: ছাত্রশিবির সভাপতি

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯৭ সময় দর্শন

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কুরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রাম করতে দেয়নি। সাধারণ ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল। বর্তমানে দেখা যাচ্ছে আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে অনেকের কর্মকাণ্ড মিলে যাচ্ছে। ফলে তাদেরও আমরা ফ্যাসিবাদ বলতে বাধ্য হব। আর ফ্যাসিবাদের কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না।

সোমবার দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ ও অনার্স প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ের ওপর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে তার সততার জায়গা, আদর্শের জায়গায় কম্প্রোমাইজ করেনি। যদি করত তাহলে ছাত্রশিবির আজ এতদূর আসা সম্ভব হতো না। সাধারণ শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরেছে বলেই শিবির এতদূর আসতে পেরেছে। আমরা কাউকে শিবির করতে বলিনি, শিবির করতেও হবে না। শুধু শিবির সম্পর্কে জানতে বলি। শিবির তোমাদের যেটা বলে তোমাদের পিতা মাতা ও তোমাদের সেটা বলে। শিবির তোমাদের আদর্শ ছাত্র, ভালো ছাত্র হতে বলে- যেটা তোমাদের অভিভাবকেরা বলে।

সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি রাকিব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, পিরোজপুরের জেলা সভাপতি মো. এমরান খান, সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ জহিরুল হক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর