রাজধানীর মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন রাজধানীর মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুরে কমিউনিটি সেন্টারে ভয়াবহ আগুন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮২ সময় দর্শন

রাজধানীর মিরপুর-১২ নম্বর কালশী রোড এলাকার বিবাহ বাড়ি নামে একটি কমিউনিটি সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভবনটির ছয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, রাত ১০টা ১২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন নিয়ন্ত্রণে সব ইউনিট কাজ করছে। কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের ভবনে অবস্থিত।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর