চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন বগি ফেলেই ২ কিলোমিটার ছুটল ট্রেন চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন বগি ফেলেই ২ কিলোমিটার ছুটল ট্রেন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন বগি ফেলেই ২ কিলোমিটার ছুটল ট্রেন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭৭ সময় দর্শন

ময়মনসিংহের গফরগাঁওয়ে চলন্ত অবস্থায় জামালপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বগিটি বিচ্ছিন্ন হওয়ার পরও ট্রেনটি প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায়। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজার রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, ভূঞাপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও উপজেলার রৌহা ও কালীবাজারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে বগির সংযোগের হুক ভেঙে যায়। এতে পেছনের কোচ নম্বর ‘ক’ বগিটি বিচ্ছিন্ন হয়ে যায়।

গোলাম কিবরিয়া জানান, ট্রেনের ইঞ্জিন ও অন্য বগিগুলো প্রায় দুই কিলোমিটার অতিক্রম করার পর চালক বিষয়টি টের পান। পরে ট্রেনটিকে পুশব্যাক করে বিচ্ছিন্ন বগির কাছে ফিরিয়ে আনা হয়।

তবে হুক ঠিক করে পুনরায় বগিটি সংযুক্ত করার পর ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। এ ঘটনায় প্রায় আধাঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ ছিল। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর