জাইমা রহমানের জন্মদিনে নতুন বাড়ি পেলেন জুলাই যোদ্ধা রনির মা জাইমা রহমানের জন্মদিনে নতুন বাড়ি পেলেন জুলাই যোদ্ধা রনির মা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

জাইমা রহমানের জন্মদিনে নতুন বাড়ি পেলেন জুলাই যোদ্ধা রনির মা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৭৫ সময় দর্শন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে জুলাই যোদ্ধা শহীদ রনির মা সাহেনা বেওয়াকে নতুন বাড়ি উপহার দেওয়া হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাশ গ্রামে এ মানবিক উদ্যোগের পৃষ্ঠপোষকতা ও সার্বিক তত্ত্বাবধান করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম। তিনি নিজ হাতে রনির মায়ের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন।

চোখ ভরা অশ্রু আর কৃতজ্ঞতার কণ্ঠে রনির মা বলেন, আমার ছেলেকে হারিয়েছি; কিন্তু আজ মনে হচ্ছে আবার একটা পরিবার পেয়েছি। মীর শাহে আলম আমার ছেলের মতোই। এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্য দোয়া করেন।

বাড়ির চাবি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাবসহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০ জুলাই বিকেলে ঢাকার সাভারে গুলিতে নিহত হন বগুড়ার শিবগঞ্জের পঞ্চদাশ গ্রামের রিকশাচালক রনি প্রামাণিক। এ সময় তিনি অসুস্থ ছেলের ওষুধ কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মরদেহ বগুড়ার শিবগঞ্জের বাড়িতে আনার মতো সামর্থ্য ছিল না। পরে স্থানীয়দের সহযোগিতায় অ্যাম্বুলেন্স ভাড়া করে স্ত্রী, দুই সন্তানসহ মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। ২১ জুলাই শিবগঞ্জের বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাশ গ্রামে জানাজা শেষে দাফন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর