মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে আগুন মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে আগুন – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে আগুন

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৭৬ সময় দর্শন

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টাওয়ারের তৃতীয় ভবনে আগুন লেগেছে। স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক হাসান আস’আরী ওমর জানান, দ্রুত ঘটনাস্থলে ফায়ার ইঞ্জিন এবং দমকল কর্মীদের পাঠানো হয়েছে এবং বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ধারণা করা হচ্ছে ভবনের ওপরের তলায় একটি রেস্তোরাঁয় আগুন লেগেছিল।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবনের আগুন ও ধোঁয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর