ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে টুর্নামেন্ট ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে টুর্নামেন্ট – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে টুর্নামেন্ট

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৮ সময় দর্শন

ব্রাজিল আর্জেন্টিনা এবং বাংলাদেশকে নিয়ে আয়োজিত হতে চলেছে অনূর্ধ্ব-২০ লাতিন-বাংলা সুপার কাপ ২০২৫।ডিসেম্বরের ৫ থেকে ১১ তারিখ ঢাকায় বসবে আসর। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে শুক্রবার (৭ নভেম্বর) সংবাদ সম্মেলন জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রোমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড।

আগামী ১১ ডিসেম্বর ঢাকায় আসছেন দুবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু। ইতিমধ্যে ফেসবুকে একটি শুভেচ্ছা বার্তাও দিয়েছেন তিনি। এ ছাড়া আর্জেন্টিনার শুভেচ্ছাদূত হিসেবে আসতে পারেন হুয়ান সেবাস্তিয়ান ভেরন, গাব্রিয়েল বাতিস্তুতা কিংবা ক্লদিও ক্যানেজিয়া—এই তিনজনের একজন।

তিন দলের সুপার কাপে খেলতে আগামী ২ ডিসেম্বর ঢাকায় আসছে আর্জেন্টিনার বুয়েনস এইরেসভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ দল। যারা মূলত স্থানীয় পর্যায়ে বিভিন্ন টুর্নামেন্ট ও প্রীতি ম্যাচ খেলে থাকে। এর এক দিন পর আসবে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০ দল। ক্লাবটি ব্রাজিলের তৃতীয় স্তরের প্রতিযোগিতায় নিয়মিত অংশ নেয়।

বাংলাদেশ দল গঠন করা হবে অনূর্ধ্ব–১৭, ২০ ও ২৩ দলের বাছাইকৃত ফুটবলারদের নিয়ে। সংবাদ সম্মেলনে বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান বলেন, ‘আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি। ম্যাচগুলো জাতীয় স্টেডিয়ামে আয়োজন করা হবে। অনূর্ধ্ব–১৭, ২০ ও ২৩ দল থেকে বাছাই করে বাংলাদেশ দল গঠন করা হবে।’

৫ থেকে ১১ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার তিনটি ম্যাচ। সাধারণ দর্শকেরা টিকিট কেটে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন। টিকিটের দাম এখনো নির্ধারণ করা হয়নি। প্রথম দিন বাংলাদেশ খেলবে ব্রাজিলের বিপক্ষে। এরপর ৮ ডিসেম্বর প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। আর ১১ ডিসেম্বর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল–আর্জেন্টিনার আমন্ত্রিত দুই ক্লাব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর