রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু কাল রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু কাল – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু কাল

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮০ সময় দর্শন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ বৈঠক শুরু হবে। প্রথম দিন ১২টি দলের সঙ্গে সংলাপ হবে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংলাপে অংশ নেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এর পর দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) সঙ্গে সংলাপ হবে। গতকাল মঙ্গলবার আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, ১৩ নভেম্বর থেকে রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু হবে। এ নিয়ে আমরা পরিকল্পনা করছি। কারা আসবে, কাদের আগে ডাকা হবে; সেগুলো ঠিক করতে হবে। এ মাসের মধ্যে আমরা দলগুলোর সঙ্গে মতবিনিময় শেষ করতে চাই, যাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় পৌঁছানো যায়। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে ইসি। ইতোমধ্যে ভোটগ্রহণের প্রস্তুতি শেষ করে এনেছে ইসি। অংশীজনের মধ্যে নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, নারী নেত্রী, গণমাধ্যমসহ নানা শ্রেণি-পেশার সঙ্গে সংলাপ করেছে ইসি। শেষ ধাপে এসে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), আচরণবিধিসহ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে দলগুলোর সঙ্গে এ সংলাপ হচ্ছে।

আখতার আহমেদ আরও বলেন, বর্তমানে ৫৩টি নিবন্ধিত দল রয়েছে। এ ছাড়া আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এবং তিনটি দলের নিবন্ধন বাতিল রয়েছে। নতুন তিনটি দলের নিবন্ধন ১২ নভেম্বর চূড়ান্ত হবে। সংলাপে অর্ধশতাধিক নিবন্ধিত দলকে আমন্ত্রণ জানানোর কথা বলা হলেও কবে, কাকে ডাকা হবে, তা ধাপে ধাপে জানানো হবে।

আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের নিবন্ধন বাতিলের দাবি নিয়ে কয়েকটি দল সোচ্চার রয়েছে। এ ছাড়া জাতীয় পার্টির প্রতীক ও দলের বিভক্তি নিয়ে ইসিতে দুটি পক্ষের আবেদন রয়েছে। ঐকমত্য কমিশনও তাদের আলোচনায় জাতীয় পার্টিকে ডাকেনি। এমন পরিস্থিতিতে দলটিকে সংলাপে ডাকা হবে কিনাÑ জানতে চাইলে ইসি সচিব বলেন, কাদের কাদের ডাকব এখনও ঠিক করিনি। আলোচনা করে আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। জাতীয় পার্টির লাঙল প্রতীক নিয়ে দাবিদার দুপক্ষের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত বা নিষ্পত্তি হয়েছে কিনাÑ এমন প্রশ্নে সচিব বলেন, এখনও সিদ্ধান্ত হয়নি।

বাগেরহাটের আসন নিয়ে হাইকোর্টের রায়ের অপেক্ষায় ইসি: এদিকে বাগেরহাটের আসন পুনর্বহাল নিয়ে আদালতের আদেশের কপি এখনও নির্বাচন কমিশন পায়নি বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, আমরা এখনও সার্টিফাইড কপি পাইনি। রায়ের কপি হাতে পেলে পর্যালোচনা করে আপিলের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে সংক্ষুব্ধদের প্রায় ৩০টির বেশি আবেদন আদালতে গড়িয়েছে। এসবের মীমাংসায় বিলম্ব ঘটলে তফসিলে প্রভাব পড়বে কিনাÑ জানতে চাইলে ইসি সচিব বলেন, প্রভাব পড়তে পারে। তিনি বলেন, দাবি-আপত্তি শেষে সংসদীয় আসনের পুনর্নির্ধারিত চূড়ান্ত সীমানা নিয়ে আদালতে প্রশ্ন তোলার অবকাশ নেই। তবুও রায়ের পর্যবেক্ষণ না দেখে কোনো মন্তব্য করা ঠিক হবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর