আওয়ামী লীগের লকডাউন: নিক্সন চৌধুরীর ডাকে ঢাল-রামদা নিয়ে প্রস্তুত কর্মীরা আওয়ামী লীগের লকডাউন: নিক্সন চৌধুরীর ডাকে ঢাল-রামদা নিয়ে প্রস্তুত কর্মীরা – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

আওয়ামী লীগের লকডাউন: নিক্সন চৌধুরীর ডাকে ঢাল-রামদা নিয়ে প্রস্তুত কর্মীরা

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৬৭ সময় দর্শন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিক্সন চৌধুরীর ডাকে ঢাকা খুলনা মহাসড়ক ও ফরিদপুর বরিশাল মহাসড়কের একাধিক স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েঅবরোধ করে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় ভোর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাল, তলোয়ার শরকি, রামদা, কাটরা, টেটা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।

এতে ভাঙ্গা ঢাকা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর বরিশাল মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তাদের স্লোগান হচ্ছে- ডাক দিয়েছেন নিক্সন ভাই, ঘরে বসে থাকার সময় নাই- এভাবে তারা বিক্ষোভ করতে থাকেন মহাসড়কে।

অন্যপাশে প্রশাসনের অবস্থান নিতেও দেখা গেছে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রাকিবুজ্জামান জানান, ভাঙ্গায় তিনটি স্থানে সড়ক অবরোধ করে রেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমরা সরানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর