পুলিশকে বললেন মহানগর দায়রা জজ: মানুষ ক্ষমতা দেখতে চায় না, দায়িত্ব পালন দেখতে চায় পুলিশকে বললেন মহানগর দায়রা জজ: মানুষ ক্ষমতা দেখতে চায় না, দায়িত্ব পালন দেখতে চায় – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

পুলিশকে বললেন মহানগর দায়রা জজ: মানুষ ক্ষমতা দেখতে চায় না, দায়িত্ব পালন দেখতে চায়

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৮ সময় দর্শন

‘পুলিশের কাছ থেকে মানুষ আন্তরিক ব্যবহার ও সহযোগিতা চায়। চা হাসি মুখে আপনারা দায়িত্ব পালন করুন। ক্ষমতা দেখতে চায় না, দায়িত্ব পালন দেখতে চায়।’

শনিবার (২২ নভেম্বর) ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’-এ পুলিশের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ।

‎মহানগর দায়রা জজ আরও বলেন, ‘অনেক গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত হচ্ছে, দ্রুত বিচার নিষ্পত্তি করছে। কিন্তু সেই সংবাদ জনমানুষের কাছে পৌঁছায় না। অপরাধী যেই হোক না কেন, তার যথোচিত বিচারও যেমন হতে হবে। বিচার যে হচ্ছে সেই সংবাদটিও জনগণের কাছে পৌঁছাতে হবে।’

‎‎ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. খোরশেদ মিয়া আলম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান প্রমুখ।

‎মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের সঞ্চালনায় কনফারেন্সে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম ফৌজদারী কার্যবিধি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের সাম্প্রতিক সংশোধনী নিয়ে বিশেষ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর