বরিশালে ১শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-২ বরিশালে ১শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-২ – ajkalbd24.com
  1. admin@ajkalbd24.com : admin : H.M Aslam
  2. akazadjm@gmail.com : A K Azad : A K Azad
  3. ajkalbd24.com@gmail.com : ajkalbd24 : Niaz Mohammad
  4. hafijakhan804@gmail.com : ajkal1 : ajkal1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

বরিশালে ১শ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-২

আজকাল ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ২৬৮ সময় দর্শন

আজকাল ডেস্ক।। বরিশাল নগরীর সদর রোড থেকে ইয়াবাসহ সঞ্জয় মিত্র ওরফে কালা (৪৯) ও আবিরুর জামান ওরফে অপু (৩০) দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। কোতয়ালি মডেল থানার অদুরে ‘সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভান্ডার’র সামনে থেকে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাইরুল আলমের নেতৃত্বাধীন একটি টিম।

ডিবি পুলিশ জানায়- শহরের চিহ্নিত মাদক বিক্রেতাদের দুজন কালা ও অপু ইয়াবা বিক্রির উদ্দেশে সদর রোডে ঘোরাঘুরি করতে থাকে। খবর পেয়ে ডিবি পুলিশের এসআই খাইরুল আলমের নেতৃত্বাধীন টিমটি সেখানে হানা দিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করে। এবং উভয়ের শরীরে তল্লাশি চালিয়ে ১০০ ইয়াবা উদ্ধার করে।

গ্রেপ্তার কালা সদর উপজেলা ৫নং চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের মিস্ত্রি বাড়ির মৃত বিরাজ মিত্র’র ছেলে এবং অপু উজিরপুরের হারতা ইউনিয়নের দক্ষিণপাড় ৪ নম্বর ওয়ার্ডের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে। তবে কালা নগরীর হাটখোলা ও অপু দপ্তরখানা এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করেন।

ডিবি পুলিশ তাদের বিরদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর